×

রাজধানী

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীসহ নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:১৭ পিএম

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীসহ নিহত ২

ছবি: সংগৃহীত

মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের দেয়াল ধসে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। নিহত একজনের নাম নাসিমা বেগম। অপর নিহত পুরুষের নাম এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানাপ্রাচীরটি ধসে পড়ে। এতে সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।

আরো পড়ুন: গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫১৬

নিহতের স্বজনরা জানান, নাছিমা বেগম তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App