×

রাজধানী

ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদে রাজধানীতে শিবিরের ‘গণজমায়েত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০২:২৬ পিএম

ছাত্রদলের ‘হামলার’ প্রতিবাদে রাজধানীতে শিবিরের ‘গণজমায়েত’

ছবি: সংগৃহীত

জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, গণভোটের মাধ্যমে জনমতের প্রতিফলন এবং ‘গণহত্যার’ বিচার নিশ্চিতের দাবিতে রাজধানীতে গণজমায়েত করেছে ইসলামী ছাত্রশিবির। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানায় সংগঠনটি।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হয়। পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

সমাবেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতারা বক্তব্য দেন। এ সময় অংশ নেওয়া অনেক কর্মীর হাতে পিভিসি পাইপ দেখা যায়।

সমাবেশে জামায়াতে ইসলামীর পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, ৫ আগস্ট বিজয় উদযাপনের দিনে ছাত্রদলের বিরুদ্ধে বক্তব্য দিতে হওয়া দেশের জন্য লজ্জার বিষয়। তিনি ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে নেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন: সংঘর্ষের পর হল ছাড়ল ছাত্রশিবির, ঢুকল ছাত্রদল

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ছাত্রলীগ ও আওয়ামী লীগের মতো একই পথে ছাত্রদল ও বিএনপি এগোচ্ছে। ক্যাম্পাসে দখলদারিত্বের কোনো চেষ্টা হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার ঘোষণা দেন তিনি।

তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।

মঙ্গলবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়। পরে ঢাকা কলেজেও এ দুই ছাত্রসংগঠনের মধ্যে মারামারি হয়। এরপর বিকাল ৫টার দিকে বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

আরো পড়ুন: সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস কোনো পক্ষের জন্যই কল্যাণকর নয়। তিনি হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানান।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম অভিযোগ করেন, জুলাই আন্দোলনের পরও ‘গণহত্যার’ বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে। তিনি বলেন, ক্যাম্পাসে পুরোনো দখলদারিত্ব ও ‘গণরুম-গেস্টরুম সংস্কৃতি’ ফিরিয়ে আনার কোনো চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

তিনি আরও বলেন, ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ না হলে ছাত্রশিবির প্রতিরোধ গড়ে তুলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঘাসের ঝুড়িতে মিলল ৬০ লাখ টাকার ইয়াবা

ঘাসের ঝুড়িতে মিলল ৬০ লাখ টাকার ইয়াবা

গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, তবুও নিয়ে পালাল মোবাইল

গৃহবধূর কামড়ে আঙুল হারাল চোর, তবুও নিয়ে পালাল মোবাইল

আগের সরকারের মতো একই চরিত্র দেখাচ্ছে বিএনপি

সারজিস আগের সরকারের মতো একই চরিত্র দেখাচ্ছে বিএনপি

বাঁশঝাড় উজাড়ে বিপন্ন পরিবেশ, দুর্দিনে কারুশিল্পী

গারো পাহাড় বাঁশঝাড় উজাড়ে বিপন্ন পরিবেশ, দুর্দিনে কারুশিল্পী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App