×

ক্যাম্পাস

জবি উপাচার্যের হুঁশিয়ারি

সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ১০:৪৬ পিএম

সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘটিত সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপাচার্য জানান, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই বিভিন্ন সক্রিয় ছাত্রসংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনের সঙ্গে একাধিক সমন্বয় সভা ও মতবিনিময় করেছে। জাতীয় গুরুত্বপূর্ণ এ কর্মসূচি যথাযথ মর্যাদায় পালনের জন্য প্রশাসন প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছিল।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতিতে সহযোগিতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদকে অনুষ্ঠানের প্রধান অতিথি করা হয়েছিল। এমন একটি গুরুত্বপূর্ণ আয়োজনে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ও শৃঙ্খলাপূর্ণ আচরণ প্রত্যাশিত ছিল। কিন্তু দুই পক্ষের সংঘর্ষে পুরো কর্মসূচির পরিবেশ নষ্ট হয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপাচার্য আরও বলেন, সেমিনার থেকে বের হয়ে তিনি নিজে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেছিলেন। তবে তখন কেউ তার আহ্বানে সাড়া দেননি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের সহিংসতা, সন্ত্রাস বা বিশৃঙ্খলার স্থান নেই।

উপাচার্য বলেন, ঘটনার সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে গঠিত তদন্ত কমিটিকে দ্রুত ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ সংবাদ সম্মেলনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

প্যাকেটজাত খাবারে লুকানো ঝুঁকি, এফওপিএল প্রণয়নে তরুণদের জোরালো দাবি

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App