×

ক্যাম্পাস

সংঘর্ষের পর হল ছাড়ল ছাত্রশিবির, ঢুকল ছাত্রদল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১২:০১ এএম

সংঘর্ষের পর হল ছাড়ল ছাত্রশিবির, ঢুকল ছাত্রদল

ছবি : সংগৃহীত

প্রায় দেড় ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী ঢাকা আলিয়া মাদ্রাসার আল্লামা কাশগরী (রহ.) হলে প্রবেশ করেন। এর আগেই ছাত্রশিবিরের নেতাকর্মীরা হল ছেড়ে চলে যান।

হলে প্রবেশের পর ছাত্রশিবিরের ব্যবহৃত কয়েকটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় সরকারি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠে। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার প্রচার সম্পাদক দাউদ খান দাবি করেন, ঢাকা আলিয়া মাদ্রাসায় যুবদল ও ছাত্রদলের হামলায় তাদের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, আহতদের মধ্যে ফুয়াদ নামে এক কর্মীর অবস্থা আশঙ্কাজনক।

অন্যদিকে, ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী এবং কামিল প্রথম বর্ষের শিক্ষার্থী সাদ চৌধুরী দাবি করেন, ছাত্রশিবিরের নেতাকর্মীরা দফায় দফায় ছাত্রদলের ওপর হামলা চালিয়েছেন। তার দাবি, এতে ছাত্রদলের ৩০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৯৮৮

ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে একে একে

প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের জবাব দেয়া হবে একে একে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

অবিস্মরণীয় ডাবল সেঞ্চুরিতে ইতিহাস হৃদয়ের, ছাড়ালেন মুশফিককে

সৌদি আরবে এবার সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে এবার সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App