×

রাজধানী

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল শাহবাগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল শাহবাগ

ছবি : সংগৃহীত

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনকারীরা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহবাগে অবস্থান নিয়ে তারা গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল বন্ধ করে দেন। এতে আশপাশের বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এর আগে জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজারের চক মসজিদ এলাকা থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা দেন আন্দোলনকারীরা। প্রায় ৪৫ মিনিট পর তারা শাহবাগে পৌঁছে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করেন।

অবরোধ চলাকালে নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে নোয়াখালীকে বিভাগ করার দাবি জানানো হলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।

আন্দোলনকারীদের ভাষ্য, নোয়াখালীকে পৃথক বিভাগ হিসেবে ঘোষণা করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি বৃহত্তর এলাকার মানুষ সহজে ও দ্রুত বিভিন্ন সরকারি ও নাগরিক সেবা পাওয়ার সুযোগ পাবেন।

সড়ক অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও। ফলে বিভিন্ন এলাকায় যানজট সৃষ্টি হয় এবং দুর্ভোগে পড়েন অফিসফেরতসহ সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। দায়িত্ব পালনে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের সদস্যরা জানিয়েছেন, তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন। পরবর্তীতে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

সর্বহারা পরিচয়ে ৬ অধ্যাপকের কাছে চাঁদাদাবি, হত্যার হুমকি

২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

প্রতারক চক্রের সঙ্গে জড়িত সন্দেহ ২ হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে আনা হচ্ছে ঢাকায়

চলতি মাসের শেষে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

চলতি মাসের শেষে দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App