×

রাজধানী

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ এএম

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ছবি : সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় এপেক্সের একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ভবনটির পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ধানমন্ডি ২৭ নম্বর সড়কের উত্তর দিকে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে এপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

তিনি আরও জানান, বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ছাড়া আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত আগুনে কোনো ব্যক্তি আহত বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, হতাহতের ঘটনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

হাইকোর্টের রায় অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

এক ভিসায় ঘোরা যাবে ৬ দেশ, জানুন বিস্তারিত

বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

বেনজীরের দুর্নীতির মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

যেকোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশ

যেকোনো সময় পে স্কেলের গেজেট প্রকাশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App