মহাখালীতে ভবনে আগুন
কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ এএম
ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় একটি পরিত্যক্ত সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটি এস কে টাওয়ার (এস কে শপিং মল)-এর পেছনে অবস্থিত এবং এটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পুরোনো ভবন হিসেবে পরিচিত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সকালে মহাখালীর ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিত্যক্ত ভবনটিতে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। পরে দ্রুত তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
