×

রাজধানী

শাহবাগ এলাকায় দু’জনের লাশ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

শাহবাগ এলাকায় দু’জনের লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগের জাতীয় ঈদগাহ ও কদম ফুয়ারা মোড় থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লাশ দুটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। তাদের বয়স হবে আনুমানিক (৬৫) ও (৪৫) বছর।

আরো পড়ুন: নিজ বাসায় মিলল আইনজীবীর অর্ধগলিত লাশ

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) তৌফিক হাসান বলেন, ‘লোক মারফত খবর পেয়ে  সুপ্রিম কোর্ট সংলগ্ন ফুটপাত ও জাতীয় ঈদগাহের পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। তাদের বয়স হবে আনুমানিক (৬৫) ও (৪৫) বছর।’

তিনি আরো বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি ওই দুই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে সিআইডি ফরেনসিক টিমকে খবর দেয়া হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন উদ্যোগ, আইবাসে বেতন নির্ধারণ

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন উদ্যোগ, আইবাসে বেতন নির্ধারণ

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে

মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

ব্রিকস সম্মেলন শুরু মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেই ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App