×

রাজধানী

নিজ বাসায় মিলল আইনজীবীর অর্ধগলিত লাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

নিজ বাসায় মিলল আইনজীবীর অর্ধগলিত লাশ

ছবি: সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার লালবাগের একটি ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে লালবাগ থানাধীন শহীদনগরের বউবাজার ৩ নম্বর গলির ১০/১ নম্বর বাসার দ্বিতীয় তলার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন। তার ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স ভবনের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে চেম্বার রয়েছে। 

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন এবং তার পরিবার গ্রামে বসবাস করে।

আরো পড়ুন: সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যু, তদন্তের কেন্দ্রে ৫ চিরকুট

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাশের কক্ষের এক ভাড়াটিয়া তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শুরু করে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও উপস্থিত হয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।

‎লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, ‘আনোয়ার হোসেন জজ কোর্টের অ্যাডভোকেট। তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে থাকতেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে এবং মরদেহটি দুই থেকে তিন দিন আগের। তার ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

পে-স্কেলে নতুন সিদ্ধান্ত, বড় পরিবর্তনের আভাস

নদীগর্ভে গুচ্ছগ্রামের অধিকাংশ ঘরবাড়ি, আশ্রয়ের দাবি

নদীগর্ভে গুচ্ছগ্রামের অধিকাংশ ঘরবাড়ি, আশ্রয়ের দাবি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত

খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত

আগুনে বিধবার সর্বস্ব পুড়ে ছাই, রক্ষা পায়নি ছেলের বিয়ের টাকা-গহনাও

আগুনে বিধবার সর্বস্ব পুড়ে ছাই, রক্ষা পায়নি ছেলের বিয়ের টাকা-গহনাও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App