আধা ঘণ্টার ব্যবধানে ২ ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: ভোরের কাগজ গ্রাফিক্স
রাজধানীতে আধা ঘণ্টার ব্যবধানে শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের প্রধান ফটকের সামনে পৃথক দুই স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিত্যদিনের কাজে বের হওয়া নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১ টায় হাইকোর্টের প্রধান ফটকের সামনে ও দেড়টায় শিল্পকলা একাডেমির সামনে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন: আবারো হাইকোর্টের গেটে ককটেল বিস্ফোরণ
বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাহিদুল ইসলাম জানান, শিল্পকলা একাডেমির সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার খবর আমরা জানতে পেরেছি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি এখনো জানতে পারিনি।
তিনি বলেন, দুপুর ১টার দিকে হাইকোর্টের প্রধান ফটকের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে সেটি জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
