×

চট্টগ্রাম

পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পিএম

পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

ফাইল ছবি

সাংবাদিকদের প্রতিবাদের মুখে চট্টগ্রামে আয়োজিত একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় ক্ষোভের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক কমিটির সদস্যরা।

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার ১৭ দিন আগে পরীমনির সঙ্গে তাদের চুক্তি হয়েছিল। তবে একজন গণমাধ্যমকর্মীকে অসম্মান করার বিষয়টি সামনে আসার পর চট্টগ্রামের সাংবাদিকদের প্রতিবাদের মুখে তারা পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে আয়োজক কমিটি।

এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর একটি পোস্টার শেয়ার করেন পরীমনি। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

আরও পড়ুন: পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি

পরে পরীমনির পোস্ট করা পোস্টারটি শেয়ার করে কালের কণ্ঠের প্রতিবেদক ফারুক মুনির আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এই প্রোগ্রামের আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের সহকর্মী দৈনিক সমকালের রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে, তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মিটমাট না করলে আপনারা বিকল্প অতিথি খুঁজে নিন।’


এ পোস্টের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমকর্মী পরীমনিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর প্রতিবাদ জানান। শেষ পর্যন্ত সাংবাদিকদের দাবির মুখে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়োজক কমিটি।

এরই মধ্যে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা। আগামী ২৮ নভেম্বর চট্টগ্রামের খুলশী থানাধীন একটি কমিউনিটি সেন্টারে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

পরীমনিকে ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে আয়োজন

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু যেদিন থেকে

বুয়েটে ভর্তি পরীক্ষা ১৬ জানুয়ারি, আবেদন শুরু যেদিন থেকে

৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‍্যালি ৭ কিলোমিটার পথ হেঁটে মানিক মিয়া এভিনিউয়ে প্রধানমন্ত্রী

আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ

আবারও শুরু সামিটের এলএনজি সরবরাহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App