×

চট্টগ্রাম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ০৩:২৯ পিএম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ছবি : প্রতীকী

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মো. সাইফুর রহমান সাইফ (২৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলের দিকে ধলই ইউনিয়নের মনিয়াপুকুর পাড় বাজার এলাকায় হাটহাজারী নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল সাড়ে ৪টার দিকে নাজিরহাটমুখী একটি পিকাপ গাড়ি উল্লেখিত স্থান অতিক্রম করার সময় রাউজান উপজেলার পশ্চিম ফতেহনগর এলাকার খুরশিদ বাপের বাড়ির মো. মতিউর রহমানের পুত্র সাইফুর রহমান রাস্তা পার হতে গেলে পিকাপটি তাকে সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর পর আশেপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জান্নাতুন নুর জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন : ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, আহত ৫

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App