×

চট্টগ্রাম

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

Icon

শংকর চৌধুরী, খাগড়াছড়ি থেকে

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:২০ পিএম

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ শুরু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এদিন খাগড়াছড়ি শহরের প্রবেশ মুখ চেঙ্গী ব্রিজ ইউনিয়ন পরিষদ এলাকা, চেঙ্গী স্কয়ার এবং নারায়ণ খাইয়া মুখ এলাকায় অবরোধকারীরা আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে।

এছাড়া, গাছের গুঁড়ি ও ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে খাগড়াছড়ি-দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ির অভ্যন্তরীণ সড়কও বন্ধ রাখা হয়েছে। এতে ঢাকাসহ দূরপাল্লার নৈশকোচের অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকা পড়েছে।

পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা জানান, খাগড়াছড়ি-সাজেক সড়কে পর্যটকবাহী যান চলাচলে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। জেলা থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। শহর কেন্দ্রিক গণপরিবহন সীমিতভাবে চালু রয়েছে।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, সড়কের বিভিন্ন পয়েন্টে যান চলাচলে প্রতিবন্ধকতা সত্ত্বেও তা সরিয়ে আনার কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

আরো পড়ুন : সারাদেশে পূজামণ্ডপের নিরাপত্তায় ৪৩০ প্লাটুন বিজিবি

প্রসঙ্গত, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে বুধবার থেকে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করে জুম্ম ছাত্র-জনতা। বৃহস্পতিবারও তারা আধাবেলা সড়ক অবরোধ করে। আজকের অবরোধ কর্মসূচি সেই সমাবেশের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে।

জুম্ম ছাত্র-জনতার এ আন্দোলনে সংহতি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

আশুলিয়ায় সিলিন্ডার লরিতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App