×

চট্টগ্রাম

অবৈধ বালু কারবারিদের গুলিতে আহত ৭

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৯ পিএম

অবৈধ বালু কারবারিদের গুলিতে আহত ৭

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয় গ্রামবাসী। এ সময় বালু কারবারিদের ছোড়া গুলিতে সাতজন আহত হয়।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- চরলাপাং গ্রামের আলিম মিয়া, নূরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। তবে বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স নাসে একটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে বালু উত্তোলন করছে। তবে প্রতিষ্ঠানটি  নির্ধারিত সীমা অতিক্রম করে চরলাপাং গ্রামে এসে উত্তোলন করছিলো। এতে ওই গ্রামের কৃষিজমিসহ আশপাশের এলাকা ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এরই জেরে আজ সকালে আবারো চরলাপাং এলাকায় বালু উত্তোলনের সময় গ্রামবাসীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর একপর্যায়ে পাশের রায়পুরা উপজেলার মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকাযোগে আসা একদল বালু ব্যবসায়ী এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে সাতজন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকায় পাঠায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘বালু উত্তোলনে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্রামবাসীর ওপর গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাত থেকে আটজন আহত হয়েছেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App