×

চট্টগ্রাম

কুমিল্লা

বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৯ পিএম

বাসচাপায় প্রাণ গেল মা-ছেলের

ছবি: কুমিল্লার দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত

কুমিল্লার দেবিদ্বারে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ৩টা ৪০ মিনিটের দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেবিদ্বার-মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, ফারজানা নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি আটক করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দেবিদ্বার-মিরপুর হাইওয়ে থানার ওসি আক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App