×

চট্টগ্রাম

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ১১:৪৭ পিএম

মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

ছবি: সংগৃহীত

ফেনীর দাগনভূঞায় মাদকের টাকা না পেয়ে গর্ভধারিণী মাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। 

রোববার (১০ মে) রাত ৯টার দিকে উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর এলাকায় এই লোমহর্ষক ঘটনা ঘটে। এ সময় ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে বাবা ও বোনও মারাত্মক আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘাতক যুবক রাফি মোস্তফা (২১) দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত। ঘটনার দিন রাতে সে মাদক সেবনের টাকার জন্য তার বাবা-মায়ের কাছে জেদ ধরে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে রাফি ক্ষিপ্ত হয়ে তার মা লাকী আক্তারকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত শুরু করে।

এ সময় মাকে বাঁচাতে বাবা মোস্তফা ভূঞা ও বোন মিথিলা মোস্তফা এগিয়ে এলে রাফি তাদের ওপরও হামলা চালায়। ছুরিকাঘাতে মা লাকী আক্তার ঘটনাস্থলেই প্রাণ হারান।

চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহত বাবা ও বোনকে উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক বলে জানা গেছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ছেলে রাফি মোস্তফাকে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App