×

চট্টগ্রাম

খাগড়াছড়ি

অস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্য আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১০:৪৩ পিএম

অস্ত্রসহ তিন ইউপিডিএফ সদস্য আটক

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড়ে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ তিনজনকে আটক হয়েছে। আটককৃতরা ইউপিডএফের সদস্য বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে এক বিশেষ অপারেশন পরিচালনা করে।

আটকরা হলেন- সুইথোয়াই মারমা (৩৫), রনেল চাকমা (২৮) ও রাজু মারমা ওরফে সাচিং (১৯)।

তাদের মধ্যে সুইথোয়াই মারমা গুলিবিদ্ধ হয়ে আহত হন।  রনেল চাকমা  ইউপিডিএফের কালেক্টর ও অপর দুজন সংগঠনটির সদস্য এবং রামগড় ও গুইমারার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানায় ‍পুলিশ। 

এদের কাছ থেকে একটি  একে-২২ রাইফেল, ৫ রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামগড়ের পাতাছড়া ইউনিয়নের বুদংছড়া এলাকায় সিন্ধুকছড়ি জোনের সেনাবাহিনী ও রামগড় থানার পুলিশ যৌথভাবে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পাল্টা গুলিবর্ষণ করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশিকালে সুইথোয়াই মারমা (৩৫) নামে এক সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় এবং কালেক্টর রনেল চাকমা ও রাজু মারমাকে  আটক করা হয়। আটক রনেল চাকমার কাছ থেকে একটি একে-২২ রাইফেল, ৫ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

তিনি আরও জানান, গোলাগুলির সময় ডান কাঁধে গুলিবিদ্ধ হয়ে আহত সুইথোয়াই মারমাকে প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ওসি মো. নাজির আলম বলেন, অস্ত্রসহ আটকদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

সোনাগাজীতে আকষ্মিক টর্নেডো, লন্ডভন্ড বাড়িঘর

ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

হাসনাত আবদুল্লাহ ব্যবসায়ী ও বালুখেকোদের টাকায় নির্বাচিতরা জনগণের কথা বলে না

সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার না হলে চাঁদাবাজি-সন্ত্রাস বন্ধ হবে না

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

‘গণভোট সাংবিধানিক ছিল না, হয়েছিল অবৈধ আদেশের ভিত্তিতে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App