×

চট্টগ্রাম

ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:৫৯ পিএম

ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক আইডি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন তারই ছোট ভাই।

শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উদয় পাথর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জয়নাল (৩৫) ওই এলাকার ইলিয়াস কোম্পানির ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই জাফর(৪০) কে আটক করেছে থানা পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফেসবুক আইডি ব্লক করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে  বড় ভাই জাফর ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জয়নালকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় গুরুতর আহত হয়ে জয়নাল মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় পার্শ্ববর্তী বারৈয়ারহাটস্থ একটি বেসরকারি  হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত বড় ভাই জাফরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App