×

চট্টগ্রাম

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:২৪ পিএম

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

ছবি : সংগৃহীত

চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় জাম পাড়াকে কেন্দ্র করে কিশোরদের মধ্যে বিরোধের জেরে মো. ইয়াছিন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। অভিযুক্ত মুসা প্রধানিয়া (১৭) ঘটনার পর থেকে পলাতক। 

মঙ্গলবার (২ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে জামগাছ থেকে জাম পাড়া নিয়ে মুসা প্রধানিয়ার সঙ্গে শাহজাহান মালের ছেলে মেহেদী হাসানের বাকবিতণ্ডা হয়। মুসা মেহেদীকে মারধর করলে ইয়াছিন এগিয়ে এসে কারণ জানতে চান। এতে ক্ষিপ্ত হয়ে মুসা হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়লে তাকে আরও কয়েকটি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে দুপুরে ইয়াছিন মারা যায়।

মেহেদী হাসানের মা ইনুন নেছা বলেন, তাঁর ছেলেকে বাঁচাতে গিয়ে ইয়াছিন মারধরের শিকার হয়। ইয়াছিন নিরীহ পরিবারের সন্তান, এর আগে তার এক ভাই পানিতে ডুবে নিহত হয়েছেন। 

চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, জড়িতরা কিশোর বয়সী। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবিতে জকসু নেতাদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে, সাংবাদিকসহ শতাধিক আহত

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

জবির সংঘর্ষের পর হাসপাতালে আহতদের ওপর হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

এবার বিদ্যুৎ বিল বাড়ার অভিযোগ করলেন আজহারি

প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

আসিফ মাহমুদ প্রধানমন্ত্রী, আপনি এই সন্ত্রাসীদের থামান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App