×

চট্টগ্রাম

বন্ধুর লাইসেন্সধারী বন্দুকের গুলিতে প্রাণ গেল কৃষকের

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৫১ পিএম

বন্ধুর লাইসেন্সধারী বন্দুকের গুলিতে প্রাণ গেল কৃষকের

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুর সঙ্গে শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে জমির উদ্দিন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) বিকেলে ফটিকছড়ির খিরাম ইউনিয়ন-সংলগ্ন রাউজান উপজেলার হলদিয়া রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জমির উদ্দিন খিরাম ইউনিয়নের মৃত তোফায়েল আহমদের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় কৃষক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, একই এলাকার জামালের নামে একটি লাইসেন্সধারী বন্দুক রয়েছে। তিনি মাঝেমধ্যে কয়েকজনকে সঙ্গে নিয়ে শিকারে যান। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে জামাল, জমির উদ্দিনসহ আরও কয়েকজন রাউজানের হলদিয়া রাবার বাগান এলাকায় হরিণ শিকারে যান। সেখানে ভুলবশত গুলিবিদ্ধ হন জমির উদ্দিন।

পরে তাঁর সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খিরাম চৌমুহনী বাজারের একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ জমির উদ্দিনের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বলেন, শিকারে গিয়ে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত ফটিকছড়ি থানাকে বিষয়টি জানানো হয়।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, মরদেহে গুলির চিহ্ন পাওয়া গেছে। ব্যবহৃত বন্দুকটি উদ্ধার করা হলেও এর মালিক জামালকে পাওয়া যায়নি। শিকারে যাওয়া অন্যদের জিজ্ঞাসাবাদ করা গেলে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন সহজ হবে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App