×

চট্টগ্রাম

কুমিল্লায় ২ মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০১:৩৭ পিএম

কুমিল্লায় ২ মাসে ২৭ খুন, ১০৫ জনের অপমৃত্যু

ছবি: সংগৃহীত

কুমিল্লায় রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় জানানো হয়েছে, গত দুই মাসে দুই ডজনের বেশি হত্যাকাণ্ড এবং শতাধিক অপমৃত্যুর ঘটনা ঘটেছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ছয় শতাধিক মামলা দায়ের হয়েছে।

কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে সভায় জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এবং সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

গত এপ্রিল ও মে মাসে জেলায় মোট ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যার মধ্যে শুধু মে মাসেই খুন হয়েছেন ১৭ জন। এই দুই মাসের খুনের ঘটনায় মোট ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অপমৃত্যুর শিকার হয়েছেন ১০৫ জন।

অন্যদিকে শুধু মে মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮ জন। একই মাসে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৩০ জন গ্রেপ্তার হয়।

এছাড়া মে মাসে বিভিন্ন অপরাধে জেলায় মোট ৬১২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ধর্ষণের ঘটনায় ১২টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ২৪টি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সর্বোচ্চ ২৬৬টি মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির এই অবনতি রোধে সভায় মাদক নির্মূল, মব সন্ত্রাস প্রতিরোধ এবং জেলার সার্বিক নিরাপত্তা উন্নয়নে বেশ কয়েকটি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি কুমিল্লার ১০০ কিলোমিটার সীমান্ত এলাকায় হত্যা, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

সভায় পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে জেলা পুলিশ বদ্ধপরিকর।

তিনি বলেন, “তবে এ কার্যক্রম আরও গতিশীল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করছি।”

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মু. রেজা হাসান সভায় বলেন, “জেলার আইনশৃঙ্খলাসহ সব পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের প্রতি আহ্বান করা হচ্ছে।”

আগামী আইনশৃঙ্খলা কমিটির সভার আগেই জেলার সার্বিক পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

জাহেদের সঙ্গে হওয়া ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান

দিল্লিতে রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরলেন ডা. জাহেদ উর রহমান

নীলফামারীতে ডিজিটাল অপরাধ প্রতিরোধে প্রস্তুত হচ্ছে জেলা পুলিশের ‘সাইবার সেল’

নীলফামারীতে ডিজিটাল অপরাধ প্রতিরোধে প্রস্তুত হচ্ছে জেলা পুলিশের ‘সাইবার সেল’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App