×

চট্টগ্রাম

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গাঁজাসহ গ্রেপ্তার দম্পতি

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে গাঁজাসহ গ্রেপ্তার দম্পতি

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হয়েছেন এক ব্যক্তি। এ সময় তাঁর স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া উপজেলার হাসিমপুর গ্রামের আছমা আক্তার এবং তাঁর স্বামী নবীনগর উপজেলার শাহজালাল খন্দকার। তাঁদের কাছ থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ-উল-ইসলাম জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ধরখার ইউনিয়নের হাসিমপুর এলাকায় আছমা আক্তারের বসতঘরে তল্লাশি চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে স্বামী-স্ত্রী দুজনকেই গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

প্রধানমন্ত্রী ৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

শেরপুরে বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

প্রকল্প আছে সংস্কার নেই; সিংগাইরের চার সড়কে দুর্ভোগ!

মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

এনসিপির হুঁশিয়ারি মাফিয়া ব্যবসায়ীদের সঙ্গে রাতের অন্ধকারে আঁতাত মেনে নেওয়া হবে না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App