×

চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৯, এক মাসেই আক্রান্ত ৪ গুণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:১৩ পিএম

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরো ৯, এক মাসেই আক্রান্ত ৪ গুণ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে আগের মাসগুলোর তুলনায় জুন মাসেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় চারগুণ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, নতুন ৯ জনসহ চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৭ জনে। এর মধ্যে শুধু জুন মাসেই আক্রান্ত হয়েছেন ১২২ জন, যা এ বছরের সর্বোচ্চ মাসিক সংখ্যা। মে মাসে আক্রান্ত ছিলেন ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন এবং জানুয়ারিতে ৬৮ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গুর প্রকোপ আরো বাড়তে পারে। তাই এখনই মশার প্রজননস্থল ধ্বংস এবং সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘এখনও পুরোপুরি বর্ষা মৌসুম শুরু হয়নি। শিগগিরই কার্যকর প্রতিরোধ ব্যবস্থা নিতে না পারলে আক্রান্তের হার আরো বাড়তে পারে।’

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. এইচ এম হামিদুল্লাহ মেহেদী বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে জ্বর, শরীরব্যথা, বমি ও খাবারে অরুচির মতো উপসর্গ দেখা যাচ্ছে। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

এদিকে নগরবাসীর অভিযোগ, অনেক এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটাতে দেখা যাচ্ছে না। এতে ডেঙ্গুর বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনের মশক নিধন কর্মকর্তা শরফুল ইসলাম মাহির দাবি, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত কার্যক্রম চালানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২২ বছরের মধ্যে এবার এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

ঢাবিতে ভর্তি হওয়া উচিত নয়: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সড়কে তীব্র যানজট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App