×

চট্টগ্রাম

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

Icon

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৩১ পিএম

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২ নেতা গ্রেপ্তার

ছবি; সংগৃহীত

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা সভাপতি বৃষ কেতু চাকমা এবং একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনকে রাঙামাটি শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ জুলাই) দুপুরে জেলা শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার  করা হয়।

জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার রাজনৈতিক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বৃষকেতু চাকমা। আদালত জামিন মঞ্জুর করার পর নিজের আইনজীবীর চেম্বারে যান বৃষকেতু চাকমা ও গিয়াস উদ্দিন। পরে চেম্বার থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বিকাল ৩টায় হোটেল কসমসের পেছনের একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ডেভিল হান্টের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

চাঁদাবিডি ডটকম চালুর দিনই শীর্ষ অবস্থানে ঢাকা, জমা পড়ল যত অভিযোগ

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

হাসপাতালে আগুনে ১৪ নবজাতকের মৃত্যু

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

বিস্ফোরক তথ্য ফাঁস করলেন অভিনেত্রী, তোলপাড় মিডিয়া

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি, হাইকোর্টের রুল

ডিএসই কর্মকর্তার চাকরিচ্যুতি, হাইকোর্টের রুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App