×

চট্টগ্রাম

সরকারি চেকে ৫১ লাখের ‘ম্যাজিক’: পুলিশের খাঁচায় ৩ কর্মচারী

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম

সরকারি চেকে ৫১ লাখের ‘ম্যাজিক’: পুলিশের খাঁচায় ৩ কর্মচারী

ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের জন্য ইস্যু করা ২৬টি চেকের টাকার অঙ্ক পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা পরিষদের সাঁট-মুদ্রাক্ষরিক পার্থ সারথী পাল, অফিস সহায়ক মো. ফিরোজ ও নূর ইসলাম। তাদের মধ্যে পার্থ সারথী পাল বর্তমানে ছাগলনাইয়া উপজেলা পরিষদে কর্মরত। পার্থ সারথী পালের বাড়ি ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফতেপুর গ্রামে। নূর ইসলামের বাড়ি ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া গ্রামে এবং মো. ফিরোজের বাড়ি পরশুরাম উপজেলার গুথুমা গ্রামে।

জানা গেছে, সম্প্রতি বদলিজনিত কারণে দায়িত্ব হস্তান্তরের প্রস্তুতিকালে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ফাহরিয়া ইসলাম উন্নয়ন প্রকল্পের হিসাব-নিকাশ পর্যালোচনা করেন। এ সময় চেকবইয়ের কাউন্টারফয়েল (মুড়ি) ও ব্যাংক থেকে উত্তোলিত অর্থের হিসাবের মধ্যে অসঙ্গতি ধরা পড়ে। পরে বিষয়টি যাচাই-বাছাই করে দেখা যায়, ২৬টি চেকে টাকার অঙ্ক ও বানান পরিবর্তন করে প্রায় ৫১ লাখ টাকার সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে।

একই সূত্র আরও জানায়, ৭ জুলাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে কার্যালয়ে ডেকে আনেন। পরে তাদের ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে চেক জালিয়াতির অভিযোগে করা মামলায়  তাদের গ্রেপ্তার দেখানো হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএনওর স্বাক্ষর নেওয়ার পর মূল অঙ্কের আগে অতিরিক্ত সংখ্যা যুক্ত করে চেকের টাকার পরিমাণ বাড়ানো হতো। একই সঙ্গে টাকার বানানের অংশেও পরিবর্তনের আলামত পাওয়া গেছে। তবে চেকবইয়ের কাউন্টারফয়েলে এসব পরিবর্তনের কোনো উল্লেখ না থাকায় হিসাব পর্যালোচনার সময় অনিয়মটি ধরা পড়ে।

গত প্রায় এক বছর ধরে একই কৌশলে চেকের অঙ্ক পরিবর্তন করে সরকারি অর্থ উত্তোলন করা হচ্ছিল। চলতি বছরের ১ মার্চ সর্বশেষ এমন ঘটনার তথ্য পাওয়া গেছে। একই বছরের মার্চে পার্থ সারথী পাল ছাগলনাইয়া উপজেলা পরিষদে বদলি হওয়ার পর এ ধরনের আর কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় ফুলগাজী উপজেলা পরিষদের স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর আবদুল হালিম চৌধুরী সুজন বাদী হয়ে ফুলগাজী থানায় চেক জালিয়াতির অভিযোগে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. দিদারুল আলম। 

ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মিজানুর রহমান বলেন, চেক জালিয়াতির অভিযোগে একটি মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়ে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছেন। হিসাব-সংক্রান্ত নথিপত্র, সংশ্লিষ্ট চেক ও ব্যাংকের তথ্য যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেঘনায় গৃহবধূ মীম হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

মেঘনায় গৃহবধূ মীম হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ক্যানুলা হাতে রাস্তার ধারে পড়েছিল শিশুটি, অবশেষে পেলো নতুন ঠিকানা

ক্যানুলা হাতে রাস্তার ধারে পড়েছিল শিশুটি, অবশেষে পেলো নতুন ঠিকানা

ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’, ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত

ইন্দোনেশিয়াকে ‘অস্ত্র’, ‘ব্রহ্মোস’ ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে ভারত

 পর্যটকদের জন্য ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

পর্যটকদের জন্য ভিসা নিয়ে যে সুখবর দিল সৌদি আরব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App