×

চট্টগ্রাম

আখাউড়ার নতুন ইউনিয়ন বরিশলের প্রশাসক হলেন ফজলুর রহমান

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৫:৫২ পিএম

আখাউড়ার নতুন ইউনিয়ন বরিশলের প্রশাসক হলেন ফজলুর রহমান

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ‘বরিশল’ নামে নতুন একটি ইউনিয়ন গঠন করেছে সরকার। নবগঠিত এই ইউনিয়নের প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচিত ইউনিয়ন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করবেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১(১) অনুযায়ী গত ১২ মে নতুন ইউনিয়ন গঠন করা হয়। পরে ৪ জুন বাংলাদেশ গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি—এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ ইউনিয়ন গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ড রয়েছে। এর আয়তন প্রায় ১১ দশমিক ৮৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৭ হাজার ৬৮৪ জন।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী গত ৭ জুলাই ফজলুর রহমান ভূঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

ফজলুর রহমান ভূঁইয়া আখাউড়া উপজেলার বরিশল গ্রামের বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার বাবা।

এ বিষয়ে জানতে চাইলে কবীর আহমেদ ভূঁইয়া জানান, নতুন ইউনিয়নের প্রশাসক হিসেবে তাঁর বাবার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা তিনি সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের চেষ্টা করবেন। তিনি বলেন, নতুন ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে কাজ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, নতুন ইউনিয়ন গঠনের ফলে প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

জামায়াত আমিরের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ, ‘তিস্তা ও করিডোর’ নিয়ে আলোচনা

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুইজন গ্রেপ্তার

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ: যুবলীগের দুইজন গ্রেপ্তার

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার ৮৬ কোটি ৬১ লাখ টাকার বাজেট ঘোষণা

গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে

গোলাম পরওয়ার গণভোট না মানলে রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App