×

চট্টগ্রাম

মীরসরাইয়ে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে বাসিন্দারা

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম

মীরসরাইয়ে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, দুর্ভোগে বাসিন্দারা

ছবি ; সংগৃহীত

মীরসরাইয়ে টানা তিন দিনের ভারী বর্ষণে আবারও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। কর্মহীন হয়ে পড়েছেন অনেক শ্রমজীবী মানুষ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাঁচ শতাধিক বাড়িঘর প্লাবিত হয়েছে। শিক্ষার্থীদের স্কুল-কলেজ ও মাদরাসায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

রোববার (৫ জুলাই) থেকে শুরু হয়ে মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে পড়ে। এতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার বাসিন্দা মো. বোরহান উদ্দিন বলেন, "আমাদের এলাকায় প্যারাগন ফিড মিলের কারণে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি নিষ্কাশন হতে পারছে না। ফলে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মূলত এই কারখানার কারণেই শত শত মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।"

টানা বৃষ্টিতে দিনমজুর, কৃষক, শ্রমজীবী, রিকশাচালক ও সিএনজিচালকদের আয়-রোজগার বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। তিন দিনের টানা বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ভ্যানচালক, রিকশাচালক, হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষ। কাজ না থাকায় অনেক দিনমজুর ও শ্রমজীবী মানুষ অনাহার-অর্ধাহারে দিন কাটাচ্ছেন।

এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী এবং পরীক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলার পোলমোগরা, সৈদালী ও ইছাখালী এলাকার কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

মীরসরাই উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, টানা তিন দিনের বৃষ্টিতে আউশ ধানের কিছু চারা পানিতে তলিয়ে গেছে। আমরা মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার বলেন, টানা বৃষ্টিতে উপজেলার কয়েকটি এলাকায় জলাবদ্ধতার খবর পেয়ে আমরা একাধিক এলাকা পরিদর্শন করেছি। আশা করছি, বৃষ্টি বন্ধ হলে দ্রুত পানি নেমে যাবে। কেউ যদি জলাবদ্ধতার কারণে পানিবন্দি হয়ে থাকেন, তাহলে তালিকা পাঠালে তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লুটপাটের রাজনীতির জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি

নাহিদ ইসলাম লুটপাটের রাজনীতির জন্য ছাত্র-জনতা রক্ত দেয়নি

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন করলেন শিক্ষামন্ত্রী

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল উত্থাপন করলেন শিক্ষামন্ত্রী

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

মেসিকে নিয়ে নতুন দাবি ঘানার তান্ত্রিক বনসামের

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো অর্ধগলিত মরদেহ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App