×

চট্টগ্রাম

আবহাওয়া স্বাভাবিক হতেই চট্টগ্রামে ফ্লাইট চলাচল শুরু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ১০:০৬ এএম

আবহাওয়া স্বাভাবিক হতেই চট্টগ্রামে ফ্লাইট চলাচল শুরু

ছবি: সংগৃহীত

আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় স্বাভাবিকভাবে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

বুধবার (৮ জুলাই) সকাল থেকে বিমানবন্দরে কোনো অ্যারাইভাল বা ডিপার্চার ফ্লাইট বাতিল, বিলম্বিত কিংবা অন্যত্র সরিয়ে নেওয়ার ঘটনা ঘটেনি।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্বাভাবিক রয়েছে। নিয়মিত সময়সূচি অনুযায়ী আগমন ও প্রস্থান ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এর আগে মঙ্গলবার (৭ জুলাই) চট্টগ্রামে বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায় বিঘ্ন ঘটে। বৈরী আবহাওয়ার প্রভাবে আগমন ও প্রস্থান করা প্রায় সব ফ্লাইট স্বাভাবিক সময়ের তুলনায় ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা পর্যন্ত বিলম্বিত হয়। এ ছাড়া কয়েকটি ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করতে না পেরে ঢাকায় ফিরে যায়।

তবে বুধবার আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা পুরোপুরি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

ফকল্যান্ড থেকে ফুটবল! আবার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

ফের ইরানের বন্দর অবরুদ্ধ করল যুক্তরাষ্ট্র

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

দারিদ্র্যের গলি থেকে বার্সার রাজপ্রাসাদ: লামিন ইয়ামালের অবিশ্বাস্য গল্প!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App