×

চট্টগ্রাম

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০১:০৭ পিএম

টানা বৃষ্টিতে সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় রাঙ্গামাটির লংগদু এবং পর্যটনকেন্দ্র সাজেকের সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

বুধবার (০৮ জুলাই) সকাল থেকে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা ও পাহাড়ধসের আশঙ্কাও বেড়েছে।

জানা গেছে, খাগড়াছড়ি-দীঘিনালা-লংগদু সড়কের মেরং স্টিল ব্রিজ এলাকায় সড়ক পানিতে ডুবে যাওয়ায় লংগদুর পথে যান চলাচল বন্ধ রয়েছে। একইভাবে বাঘাইহাট এলাকার নিচু অংশে সাজেক সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকের সঙ্গেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।

পাহাড়ি ঢলে মহালছড়ি উপজেলার দুটি নিচু স্থানে সড়ক প্লাবিত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং চাকরিজীবীদের হাঁটুসমান পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

এদিকে টানা বর্ষণে চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। চেঙ্গি নদীর পানি তীরের কাছাকাছি পৌঁছে যাওয়ায় খাগড়াছড়ি শহরের নিচু এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে লোকালয়ে পানি প্রবেশের আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় জেলার বিভিন্ন স্থানে ১৩৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি খাগড়াছড়ি সদর উপজেলার ৮৩টি পরিবারকে পাহাড়ধসের ঝুঁকিতে চিহ্নিত করা হয়েছে। জেলার অন্যান্য উপজেলার ঝুঁকিপূর্ণ পরিবারের তালিকা তৈরির কাজও চলছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিল পারভেজ বলেন, দীঘিনালা-লংগদু সড়কের মেরং স্টিল ব্রিজ এলাকা এবং দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের কবাখালী এলাকায় সড়কের ওপর পানি উঠে গেছে। এছাড়া সাজেক সড়কের কয়েকটি নিচু অংশ পানিতে তলিয়ে থাকায় আপাতত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।

মেরং এলাকার বাসিন্দা মো. জাকির হোসেন বলেন, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাইনি নদীর পানি অনেক বেড়েছে। নদীর দুই তীরের নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং স্টিল ব্রিজ এলাকার কয়েকশ মিটার সড়ক পানির নিচে চলে গেছে। বৃষ্টি অব্যাহত থাকলে মেরং বাজারেও পানি ঢুকে পড়তে পারে।

মঙ্গলবার (০৭ জুলাই) রাতে জেলা প্রশাসক আনোয়ার সাদাত জেলার কয়েকটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি জানান, সম্ভাব্য বন্যা ও পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা বিএনপির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু

শাহজালাল বিমানবন্দরে বিনামূল্যের শাটল বাসসেবা চালু

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

বাহরাইন ও কুয়েতে ৮৫ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

পানিতে ডুবে সড়ক বন্ধ, সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক

ফের গ্রেপ্তার রাশেদ খান মেনন

ফের গ্রেপ্তার রাশেদ খান মেনন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App