×

চট্টগ্রাম

পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

Icon

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:৪১ পিএম

পাহাড়ি ঢলে যুবক নিখোঁজ

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবকের নাম দিদার আলম হৃদয়। তিনি পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা এবং মৃত ইলিয়াছের ছেলে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী জানান, টানা ভারি বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খালের পানির স্রোত বেড়ে যায়। এ সময় খাল পারাপারের চেষ্টা করলে হৃদয় প্রবল স্রোতে ভেসে যান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে অভিযান চালাচ্ছে।

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

রাত পোহালেই ১১ দলের লংমার্চ

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

হঠাৎ আবারও কেন আলোচনায় ‘ভালো হয়ে যাও মাসুদ’

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

ডিবি কার্যালয়ে সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সারজিস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

পে-স্কেলের নিয়ে শেষ মুহূর্তে প্রশাসনিক জটিলতার আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App