×

চট্টগ্রাম

বন্যার স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠলো তিন মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম

বন্যার স্রোতে কবরস্থান থেকে ভেসে উঠলো তিন মরদেহ

ছবি : সংগৃহীত

রেকর্ড পরিমাণ বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যার তীব্র স্রোতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার একটি কবরস্থান থেকে তিনটি মরদেহ ভেসে উঠেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আলতাব আলী চৌধুরী জামে মসজিদ কবরস্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বন্যার পানির প্রবল স্রোতে কবরগুলো ক্ষতিগ্রস্ত হলে তিনটি মরদেহ ভেসে পাশের ঝোপঝাড়ে গিয়ে আটকে পড়ে। পরে এলাকাবাসী মরদেহগুলো উদ্ধার করে মসজিদের খাটিয়ায় রাখেন। এরপর অন্য একটি কবরস্থানে পুনরায় দাফনের ব্যবস্থা করা হয়।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ মুরাদ জানান, প্রতি বছর বন্যার সময় সাঙ্গু নদীর তীব্র স্রোতের কারণে এ কবরস্থান থেকে মরদেহ ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

তিনি আরো বলেন, নদীতীরসংলগ্ন এলাকায় একটি টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হলে কবরস্থানটি নদীভাঙন ও বন্যার স্রোতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে পারে।

সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইন বলেন, চলমান বন্যায় উপজেলার বেশ কয়েকটি কবরস্থান পানির নিচে তলিয়ে গেছে। বৃহস্পতিবার বাজালিয়ার ওই কবরস্থান থেকে তিনটি মরদেহ স্রোতে ভেসে গেলেও পরে সেগুলো উদ্ধার করে স্থানীয়ভাবে পুনরায় দাফন করা হয়েছে।

এদিকে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, জেলার বিভিন্ন উপজেলায় প্রায় সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলা।

এসব এলাকার বহু বসতবাড়ি, ফসলি জমি, মাছের ঘের, শিক্ষাপ্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সড়ক কোমর থেকে গলা সমান পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানিতে ভেসে গেছে ঘরের আসবাবপত্র, খাদ্যশস্য ও গবাদিপশুর খাদ্য। বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা বৃষ্টি, কলকাতার থইথই অবস্থা

টানা বৃষ্টি, কলকাতার থইথই অবস্থা

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

জন্মভূমির মাটিতে চিরনিদ্রায় শায়িত হলেন খামেনি

আরও কতদিন থাকবে ভারি বৃষ্টি?

আরও কতদিন থাকবে ভারি বৃষ্টি?

খামেনির জানাজায় অংশ নিয়েছে ৪ কোটির বেশি মানুষ: ইরান

খামেনির জানাজায় অংশ নিয়েছে ৪ কোটির বেশি মানুষ: ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App