×

চট্টগ্রাম

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:২০ পিএম

বদলি নয়, জলাবদ্ধতার স্থায়ী সমাধান চায় শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

কুমিল্লা সরকারি মহিলা কলেজে জলাবদ্ধতার স্থায়ী সমাধান চেয়ে সাত শিক্ষককে বদলির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়টির শিক্ষার্থীরা। তারা বদলি নন, জলাবদ্ধতা সমস্যার সমাধান চান তারা। এ সময় আন্দোলন থামাতে শিক্ষার্থীদের অশ্রুশিক্ত আকুতি করে এক শিক্ষকে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেছে।

শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করেন।

স্থায়ী জলাবদ্ধতার সমাধান ও শিক্ষকদের বদলি বাতিলের দাবিতে শিক্ষার্থীরা ব্যানার-ফেস্টুন নিয়ে ক্যাম্পাসে আন্দোলন করছিলেন। তখন বদলি হওয়া ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন সেখানে এসে শিক্ষার্থীদের শান্ত হতে ও আন্দোলন বন্ধ করতে বলেন। 

এ সময় তাকে অশ্রুসিক্ত কণ্ঠে বলতে শোনা যায়, ‘আমি সরকারি চাকরি করি, তোমার আমার চাকরিটা খাইও না, আমি তোমাদের কাছে মাফ চাই। বদলি আমার চাকুরির অংশ। তোমাদের কাছে অনুরোধ।’

এরপর তিনি শিক্ষার্থীদের হাতে থাকা কর্মসূচির ব্যানারটি হাতে নিয়ে দুমড়ে মচরে ফেলেন। এক পর্যায়ে কান্না করতে করতে শিক্ষার্থীদের হাত ধরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় শিক্ষার্থীদের চোখেও পানি দেখা যায়, তৈরি এক আবেগঘন পরিবেশ। 

আরো পড়ুন: কিশোরগঞ্জে একদিনে পানিতে ডুবে ৫ জনের মৃত্যু

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে কলেজের একাডেমিক কার্যক্রম সচল রাখতে সংশ্লিষ্ট শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। হঠাৎ করে একসঙ্গে সাতজন শিক্ষককে বদলি করা উদ্দেশ্য প্রণোদিত। আমাদের কোন কোন বিভাগে ২-৩ জন শিক্ষক রয়েছে। এদের মধ্যে থেকে হঠাত করে বিনা কারণে শিক্ষকদের বদলি করা হলে ওই বিভাগে শিক্ষার মান তলানিতে নেমে যাবে।

তারা আরো বলেন, শুধু মহিলা কলেজ নয়, পুরো কুমিল্লা নগরীতেই জলবদ্ধাতার সমস্যা রয়েছে। তাছাড়া এইচএসসি পরীক্ষার দিন ক্যাম্পাসে জলাবদ্ধতায় শিক্ষকদের কোন হাত নেই। তা হলে কেন তাদের বদলি করা হবে। আমরা এই বদলি মানি না। অবিলম্বে এটি প্রত্যাহর করতে হবে। অন্যথায় শুধু মহিলা কলেজ নয়, আন্দোলন কুমিল্লাসহ সারা দেশে ছড়িয়ে পড়বে।

এ বিষয়ে কুমিল্লা মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মহসীন বলেন, শিক্ষার্থীরা নিজ ইচ্ছায় আন্দোলন করছে। বিষয়টি আমার নজরে আসার পর আমি আন্দোলন বন্ধ করতে চেয়েছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাই না।  


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর যা বললেন ওয়াংচুক

‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

মির্জা ফখরুল ‘রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নেবে বিএনপির স্থায়ী কমিটি’

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরো ৬ জনের মৃত্যু

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ফেনী সীমান্ত ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App