×

চট্টগ্রাম

ফেনী সীমান্ত

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

Icon

সৈয়দ মনির আহমদ, ফেনী

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পিএম

৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, পুশব্যাক করেছে বিজিবি

ছবি: সংগৃহীত

ফেনীর পরশুরামের শ্রীপুর সীমান্ত দিয়ে সাতজনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ফেনী ব্যাটালিয়নের তৎপরতায় অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টা প্রতিহত করা হয়েছে। শনিবার সকাল ৫টার দিকে ফেনীর পরশুরামের শ্রীপুর সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

জানা গেছে, বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর শ্রীপুর বিওপি এলাকায় ৬ জন মহিলা ও ১ জন শিশুসহ মোট ৭ জন জোরপূর্বক বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। তাৎক্ষণিক শ্রীপুর বিওপির নিয়মিত টহল সদস্যরা শূন্য লাইনের নিকট উক্ত ব্যক্তিদের শনাক্ত করে। বিজিবির টহল দল উক্ত ব্যক্তিদের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করে ফেরত পাঠায়।

পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণাধীন রয়েছে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যবস্থা কার্যকর রয়েছে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।

তিনি বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশের প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনা, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাত থেকেই ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

রাজধানীতে তিন বাসে আগুন, ককটেল বিস্ফোরণ

‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

অর্থমন্ত্রী ‘ডিজিটাল সিস্টেমের আওতায় গ্রামীণ অর্থনীতিকে আনতে হবে’

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App