×

চট্টগ্রাম

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৩১ পিএম

নোয়াখালীতে নতুন গ্যাসকূপের খনন শুরু করেছে বাপেক্স

ছবি: সংগৃহীত

নোয়াখালীর সেনবাগের নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাসকূপের খননকাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি সফল হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাপেক্স এই কূপের খনন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। পরদিন বুধবার (২৯ জুলাই) সকাল থেকে পুরোদমে শুরু হয় খননকাজ। প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’।

বাপেক্স সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে কূপটি মাটির নিচে ১ হাজার ৫৫০ মিটার পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খননকাজ সম্পন্ন করতে প্রায় ৪৫ দিন সময় লাগবে। এরপর ১৫ দিনের ডিএসটি (ড্রিল স্টেম টেস্ট) পরীক্ষা শেষে কূপে গ্যাসের প্রকৃত মজুদ নির্ধারণ করা হবে।

প্রকল্পটির ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, নির্ধারিত সময়ের মধ্যে খনন ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করা গেলে গ্যাসের পরিমাণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই খননকাজ নিরবচ্ছিন্নভাবে চলবে এবং নির্ধারিত গভীরতা পর্যন্ত পৌঁছানোর লক্ষ্যে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

নতুন এই গ্যাসকূপ সফল হলে তা জাতীয় জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

কয়েক দিনের মধ্যেই ফুরিয়ে যেতে পারে সৌদির তেলের মজুত

পাইপলাইন বন্ধ কয়েক দিনের মধ্যেই ফুরিয়ে যেতে পারে সৌদির তেলের মজুত

লাইসেন্স না থাকায় দুই ভেটেরিনারি ফার্মেসিকে জরিমানা

লাইসেন্স না থাকায় দুই ভেটেরিনারি ফার্মেসিকে জরিমানা

পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য, ৭ মাস পর বাবার দেখা পেল শিশু রায়হান

পা কেটে ভিক্ষাবৃত্তিতে বাধ্য, ৭ মাস পর বাবার দেখা পেল শিশু রায়হান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App