×

ঢাকা

সিংগাইরে সরকারি সড়কের গাছ কেটে বিক্রি, বাধার পরও থামছে না কর্তন

Icon

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ পিএম

সিংগাইরে সরকারি সড়কের গাছ কেটে বিক্রি, বাধার পরও থামছে না কর্তন

ভোরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সরকারি সড়কের পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার সিংগাইর-মানিকনগর-সিরাজপুর সড়কের চান্দহর ইউনিয়নের বাঘুলি এলাকায় গত দুই দিন ধরে বিভিন্ন প্রজাতির গাছ কাটা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে বড় আকারের ১০টি গাছ কেটে ফেলে রাখা হয়েছে। বাকি ৪১টি গাছ কাটার প্রস্তুতি চলছে বলে জানান গাছ কাটার সঙ্গে জড়িত চান্দহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহাসিন খান রিপন।

মহাসিন খান জানান, ওই এলাকার মৃত হান্নানের ছেলে প্রবাসী সালামের কাছ থেকে ৫১টি গাছ ২ লাখ ৮০ হাজার টাকায় কিনেছেন তিনি। সালাম দেশের বাইরে থাকায় তাঁর বোন কুলসুম গাছ বিক্রির পুরো টাকা গ্রহণ করেছেন।

তবে স্থানীয় বাসিন্দারা জানান, শুরুতে গাছ কাটা নিয়ে স্থানীয় সিদ্দিক শেখের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনাও ছড়ায়। পরে বিষয়টি মীমাংসা হলে নির্বিঘ্নে গাছ কাটা শুরু হয় বলে জানা গেছে।

এদিকে সরকারি রাস্তার পাশের গাছ কাটার বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভ তৈরি হলে স্থানীয় ভূমি অফিসের পক্ষ থেকে গাছগুলো সরকারি সম্পত্তি দাবি করে কাটার কাজে বাধা দেওয়া হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বাধা দেওয়ার পরও গাছ কাটা বন্ধ হয়নি।

গাছের ক্রেতা ও চান্দহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. মহাসিন খান রিপন দাবি করেন, যাঁরা গাছগুলো লাগিয়েছেন, তাঁদের কাছ থেকেই তিনি কিনেছেন। তাই গাছগুলো কেটে নিচ্ছেন।

চান্দহর ইউনিয়নের উপসহকারী ভূমি কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, সরকারি গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেওয়া হয়েছে। কেটে রাখা গাছগুলো আটক করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবির বলেন, গাছ কাটতে নিষেধ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

ইকবাল সোবহান চৌধুরীকে আটকের কারণ জানাল পুলিশ

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে

এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে

সিংগাইরে সরকারি সড়কের গাছ কেটে বিক্রি, বাধার পরও থামছে না কর্তন

সিংগাইরে সরকারি সড়কের গাছ কেটে বিক্রি, বাধার পরও থামছে না কর্তন

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

আসছে দৈনিক এশিয়া পোস্ট, ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App