×

ঢাকা

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ছবি : সংগৃহীত

শিক্ষার্থীদের সঙ্গে শ্রেণিকক্ষের মেঝেতে বসে পাঠদান করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিশুদের সঙ্গে হাসি-আনন্দে মেতে উঠে নিজেই পাঠদান কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থীরাও আনন্দঘন পরিবেশে তাঁর সঙ্গে পাঠে অংশ নেয়। প্রতিমন্ত্রীর এমন ব্যতিক্রমী উদ্যোগে বিদ্যালয়জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় অবস্থিত আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে এ দৃশ্যের দেখা মেলে। প্রতিমন্ত্রী সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করেন। এ সময় প্রাক-প্রাথমিক ও প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করেন এবং তাদের পড়াশোনার খোঁজখবর নেন।

শিশুদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের মেধা, আগ্রহ ও শেখার পরিবেশ সম্পর্কে জানার চেষ্টা করেন প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করেন। বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন তিনি।

এ ছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক ও লিটল এগ্রিকালচার কার্যক্রমের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। বিদ্যালয়ের বাগান ঘুরে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবেশবান্ধব কার্যক্রমে উৎসাহিত করেন। এ সময় বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছও রোপণ করেন তিনি।

পরে দুপুরে উপজেলার জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ববি হাজ্জাজ। সেখানে শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের পাঠদানের মান সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, সাবেক চেয়ারম্যান সৈয়দ মো. জাবেদসহ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

এসিল্যান্ড হলেন ৬২ কর্মকর্তা, তালিকা প্রকাশ

সিরাজগঞ্জ-পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

সিরাজগঞ্জ-পাবনায় অভিযানে ১০৩ আগ্নেয়াস্ত্রসহ বিপুল অস্ত্র-গুলি উদ্ধার

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের সঙ্গে মেঝেতে বসে পাঠদান করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, নিরাপত্তার দাবিতে কয়রায় মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App