×

চট্টগ্রাম

জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম

জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

ছবি: ভোরের কাগজ

চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে পড়ে থাকা ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুস্তাকিম নেত্রকোনা জেলার বাসিন্দা রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষি শ্রমিকের কাজ করতে এসেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুস্তাকিমসহ তিন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্যাসীরহাট সংলগ্ন চেয়ারম্যান শাহীনের বাড়ির সামনের একটি কৃষি জমিতে ধানের চারা রোপণ করতে নামেন।

আগে থেকেই জমির ওপর দিয়ে যাওয়া বিদ্যুত লাইনের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে ছিল, যা শ্রমিকরা খেয়াল করেননি। কাজ শুরু করতে গেলে একপর্যায়ে মুস্তাকিম বিদ্যুৎতায়িত পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকরা তা না দেখে কাজ করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে  ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

আওয়ামী লীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৪

হামের বিশেষ টিকাদান শুরু, পাবে ৩৪ লাখ শিশু

হামের বিশেষ টিকাদান শুরু, পাবে ৩৪ লাখ শিশু

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বললেন ভারত

পাকিস্তানকে ‘জঙ্গি রাষ্ট্র’ বললেন ভারত

স্কালোনির চুক্তি নবায়নে যে আলোচনা চলছে

স্কালোনির চুক্তি নবায়নে যে আলোচনা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App