×

চট্টগ্রাম

১৫ বছর পরও ভুলে যাননি সেই ১০০ টাকা

Icon

বাদল আহাম্মদ খান, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৫:৩৩ পিএম

১৫ বছর পরও ভুলে যাননি সেই ১০০ টাকা

ছবি: সংগৃহীত

টাকার অঙ্কটা খুব বেশি নয়, মাত্র ১০০ টাকা। কিন্তু সেই টাকার কথা ১৫ বছর পরও ভুলে যাননি শমসের আলী। একসময় লেনদেনে ১০০ টাকা কম দেওয়া হয়েছিল। এত বছর পর সেই টাকা পরিশোধ করতেই ছুটে এলেন পাওনাদারের বাড়িতে। তাঁর কাছে পাওনা শোধের গুরুত্ব টাকার অঙ্কে নয়, দায়িত্ববোধে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার খড়মপুরে। ওই এলাকার বাসিন্দা খাদেম এয়ার সার্ভিসের স্বত্বাধিকারী এম এন এইচ খাদেম দুলালের পাওনা ১০০ টাকা দিতে তাঁর বাড়িতে যান শমসের আলী। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর থেকে খড়মপুরে আসেন।

শমসের আলী জানান, ১৫ বছর আগে বিদেশে লোক পাঠানো সংক্রান্ত লেনদেন হয়েছিল দুলাল খাদেমের সঙ্গে। সে সময় তিনি ১০০ টাকা কম দিয়েছিলেন। এরপর থেকেই ওই টাকা ফেরত দেওয়ার বিষয়টি তাঁর মনে ছিল। অনেক দিন পর হলেও টাকাটা ফেরত দেওয়া জরুরি মনে করেই তিনি দুলাল খাদেমের বাড়িতে আসেন।

ঢাকায় বসবাস করেন দুলাল খাদেম। মাঝে মাঝে শুক্রবার এলাকায় আসেন তিনি। বিষয়টি জানতেন শমসের আলী। তাই শুক্রবার দুলাল খাদেম এলাকায় আসার সুযোগে মজলিশপুর থেকে খড়মপুরে চলে আসেন তিনি।

শমসের আলীর কাছে ১০০ টাকা হয়তো ছোট একটি অঙ্ক। কিন্তু ১৫ বছর পর সেই টাকা ফেরত দিতে তাঁর এই আসা যেন দায়িত্ববোধেরই প্রকাশ।

দুলাল খাদেম এ বিষয়ে বলেন, ‘অনেক সময় লেনদেন করতে গিয়ে টাকা গুণে রাখা হয় না। ওই ব্যক্তির বেলায় এটাও হয়ে থাকতে পারে। তবে আমার কিছুই মনে নেই। শুক্রবার ওই লোক এসে আমার হাতে ১০০ টাকা বুঝিয়ে দিলে আমি টাকাটা হাতে নিয়ে ওনাকে দিয়ে বলি কিছু একটা যেন কিনে খেতে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নতুন পে স্কেল: গ্রেডভেদে বাড়িভাড়া ভাতা নিয়ে সর্বশেষ যা জানা গেল

নতুন পে স্কেল: গ্রেডভেদে বাড়িভাড়া ভাতা নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক-ফরহাদরা, তবে...

আরও ৯০ দিন ডাকসুর দায়িত্বে সাদিক-ফরহাদরা, তবে...

শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App