নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন
আখাউয়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: ভোরের কাগজ
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউয়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ইউএনও তাপসী রাবেয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন। বক্তারা মৎস্য খাতের উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে: ভূমিমন্ত্রী
অনুষ্ঠান শেষে সফল মৎস্যচাষি মো. আব্দুল কায়ুম, মো. ইকবাল মিয়া ও নোমান ওছমানীকে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। এতে মৎস্যচাষি, মৎস্যজীবী, সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
