×

সরকার

ভূমিমন্ত্রী

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৪:১৮ পিএম

রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে

ছবি: সংগৃহীত

রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। এ জন্য রাজশাহী বিমানবন্দর আরও সম্প্রসারণ করে মাছ রপ্তানির উপযোগী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

রোববার জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রাজশাহীর কালেক্টরেট পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ভূমিমন্ত্রী বলেন, ‘রাজশাহীর তাজা মাছ কার্গো বিমানে করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করা হবে। রাজশাহী বিমানবন্দরকে আরও সম্প্রসারণ করে এই মাছ রপ্তানির ব্যবস্থা করা হবে। যত দিন যাবে, রাজশাহী তত এগিয়ে যাবে।’

তিনি বলেন, মৎস্য খাতের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে। বর্তমানে মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে অষ্টম অবস্থানে রয়েছে। কোনো কোনো ক্যাটাগরিতে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগামী দিনে এ খাত আরও সমৃদ্ধ হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হোটেল দাবি করে পর্যটককে হুমকি, অতঃপর...

ভবিষ্যতে সুপেয় পানির গুরুত্ব আরও বাড়বে উল্লেখ করে মিনু বলেন, আগামী দিনে জমি নিয়ে নয়, সুপেয় পানি নিয়েই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বিরোধ দেখা দিতে পারে। বাংলাদেশের জন্য মিষ্টি পানি একটি বড় প্রাকৃতিক সম্পদ। এর মূল্য ভবিষ্যতে পেট্রোলের চেয়েও বেশি হতে পারে।

ছবি: সংগৃহীত

রাজশাহীর মৎস্য খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, জেলার আশপাশের খাল-বিলগুলোকে মাছ চাষের উপযোগী করা হবে। রাজশাহীর চাষিরা মাছ উৎপাদন করে বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবেন। এ জন্য তিনি চাষিদের দেশীয় পদ্ধতিতে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আনম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন, রাজশাহী বিভাগীয় মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া ও জেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর, রাজশাহীর উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App