×

চট্টগ্রাম

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

Icon

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পিএম

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

কুমিল্লার বাঙ্গরা উপজেলার শ্রীকাইল ইউনিয়নের উত্তর পেন্নই গ্রামে নিজ বাড়িতে ঢুকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর স্ত্রী মোমেনা বেগম (৩৮)-কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন উত্তর পেন্নই গ্রামের মনু মিয়ার বড় ছেলে এবং শ্রীকাইল ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে একদল দুর্বৃত্ত আনোয়ার মেম্বারের ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এ সময় তাঁর স্ত্রী মোমেনা বেগম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁকেও কুপিয়ে গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেনের মৃত্যু হয়।

হামলার পর দুর্বৃত্তরা নিহতের লাশের আশপাশে অবস্থান করায় স্বজনরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলের কাছে যেতে পারেননি বলে পরিবার সূত্রে জানা গেছে। পরে রোববার ভোরে খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশের সহায়তায় আনোয়ার হোসেনের লাশ উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

এদিকে গুরুতর আহত মোমেনা বেগমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাঙ্গরা বাজার থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গেজেট প্রকাশের আগে কী কী সমন্বয়, পে স্কেলে নতুন তথ্য

গেজেট প্রকাশের আগে কী কী সমন্বয়, পে স্কেলে নতুন তথ্য

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বিদ্যুৎ সরবরাহ

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে ফের বিদ্যুৎ সরবরাহ

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

মেসির গোলেও জয়বঞ্চিত মায়ামি, পয়েন্ট খোয়াল শেষ মুহূর্তে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App