×

চট্টগ্রাম

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

Icon

রামগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

সীমান্তে বিজিবির অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ির কয়লারমুখ সীমান্তে অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীন কয়লারমুখ বিওপির টহলদল এ অভিযান পরিচালনা করে। 

বিজিবি জানায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বুধবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে কয়লারমুখ বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ২২০৫/২ আরবি থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদ্ধোগেড়ামারা এলাকায় অবস্থান নিয়ে ফাঁদ পাতে। পরে সকাল আনুমানিক ৬টার দিকে টহলদল ভারত থেকে তিনজন চোরাকারবারিকে ১০টি ভারতীয় গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখতে পায়।

আরো পড়ুন: ঝোপে মিলল বস্তাবন্দি ব্যবসায়ীর লাশ

এ সময় বিজিবি সদস্যরা চোরাকারবারিদের চ্যালেঞ্জ করলে তারা গরুগুলো ফেলে দ্রুত ভারতের দিকে পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল থেকে ১০টি ভারতীয় গরু জব্দ করতে সক্ষম হয়। গরুগুলোর সিজার মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন। বিজিবি বলছে, চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্ত সুরক্ষা, অভিযানিক কার্যক্রম এবং চোরাচালান দমনে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

সীমান্তে বিপুল ভারতীয় পণ্য আটক করল বিজিবি

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

​সিলেটে হামের উপসর্গে আরো ৩ শিশুর মৃত্যু

ঘরে ঢুকে গৃহবধূর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা, আহত ৫

ঘরে ঢুকে গৃহবধূর চোখ উপড়ে নেওয়ার চেষ্টা, আহত ৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App