×

রাজশাহী

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পিএম

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির  ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা আমাদের সন্তানদের নিরাপত্তা চাই।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ১৩ বছর বয়সী সন্তান নিখোঁজের পর মরদেহ উদ্ধারের ঘটনা উল্লেখ করে তিনি সরকারের সমালোচনা করেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া শহরের মাটিডালী বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী সর্বমন্ত্রীর দায়িত্ব পালন করলেও নিজের মন্ত্রণালয়ের খোঁজ রাখতে পারেন না।’

৮ দফা না মানলে এক দফার আন্দোলন

লংমার্চের আট দফা দাবি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘এই আট দফা মানা হলে এক দফার দরকার নেই। কিন্তু তা মানা না হলে এক দফার আন্দোলনের জন্য প্রস্তুত থাকুন। আট দফা মানা না হলে এক দফার ডাক দিতে আমরা বাধ্য হব।’

তিনি আরও বলেন, ‘লড়াই করে ১৮ কোটি মানুষের বিজয় ছিনিয়ে আনব।’

আরও পড়ুন: জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফায় রূপ নিল, প্রশ্ন রাশেদ খাঁনের

ঢাকা থেকে সড়কপথে রংপুরের উদ্দেশে যাওয়া লংমার্চের গাড়িবহর বগুড়ায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। মাটিডালী বিমান মোড়ের পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পরে বগুড়া থেকে শতাধিক গাড়ির বহর লংমার্চে যুক্ত হয়।

গণভোটের রায় নিয়ে প্রশ্ন

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ জনগণ “হ্যাঁ” বলে রায় দিয়েছে। আপনারা সেই ভোট চেয়েছেন, আমরাও চেয়েছি। কিন্তু আপনারা জায়গা পরিবর্তন করলেন কেন?’

তিনি অভিযোগ করেন, জুলাইয়ের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করা হলেও জুলাইয়ের সনদ বাস্তবায়ন করা হয়নি।

দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট নিয়ে সমালোচনা

জ্বালানি ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে জামায়াত আমির বলেন, সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের কথা বলেছিল। কিন্তু তার বদলে এক কোটি মানুষের হাতে চাঁদাবাজির চাবি তুলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, সারের দাম বাড়ানো হয়েছে এবং বিদ্যুৎ ও গ্যাসের সংকটও চরমে পৌঁছেছে।

জ্বালানি ও বিদ্যুৎমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিদ্যুতের কোনো ঘাটতি নেই। গ্রামে তার লম্বা বলে বিদ্যুৎ চলে যায়! এমন অবাস্তব কথা লজ্জার।’

নিয়োগ পরীক্ষায় বৈষম্যের অভিযোগ

চাকরির নিয়োগ পরীক্ষায় বৈষম্যের অভিযোগ তুলে তিনি বলেন, নতুন সংবিধানে লিখিত পরীক্ষার তুলনায় মৌখিক পরীক্ষার নম্বর দ্বিগুণ করা হচ্ছে দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের নিয়োগ দেওয়ার জন্য।

২০২৪ সালের আন্দোলনে তরুণেরা চাকরির অধিকার ও বৈষম্য দূর করার দাবিতে জীবন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন হলে তারা আবারও জীবন দিতে প্রস্তুত।

‘জনগণের অধিকার আদায় না করে ঘরে ফিরব না’

লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘এবারের লংমার্চ হয়েছে ঢাকা থেকে রংপুরের দিকে। আগামী লংমার্চ হবে পঞ্চগড় থেকে ঢাকার দিকে।’

আরও পড়ুন: ‘এ সরকার বিএনপির না, হাসিনার’

তিনি বলেন, ‘কোনো হুমকি-ধমকি বা নাটকের পরোয়া আমরা করি না। জনগণের অধিকার আদায় না করে আমরা ঘরে ফিরব না।’

পথসভায় বগুড়া মহানগর জামায়াতের আমির আব্দুর রহমান সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মামুনুল হক, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, এনসিপির হাসনাত আব্দুল্লাহ ও আখতার হোসেনসহ অন্য নেতারা।

এর আগে লংমার্চের গাড়িবহর সিরাজগঞ্জের হাটিকুমরুল হয়ে বগুড়ার চান্দাইকোনায় পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরা তাদের স্বাগত জানান। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), খেলাফত মজলিসসহ ১১টি রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেন। মাটিডালী বিমান মোড়ের পথসভা শেষে লংমার্চের গাড়িবহর রংপুরের উদ্দেশে রওনা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

ছেলেকে হারিয়ে কুবি শিক্ষকের আহাজারি ‘আমি বাঁচব কীভাবে, আমার তো একটাই ছেলে’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির  ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

অপ্রতিম হত্যা প্রসঙ্গে জামায়াত আমির ‘আমাদের সন্তানদের নিরাপত্তা চাই’

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

শাহজালালের মাজারের দান বাক্সে মিলল ৯০ লাখ ও ১৫ দেশের মুদ্রা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App