×

চট্টগ্রাম

ইন্টারনেট সংযোগের কাজে গিয়ে প্রাণ গেল বিটিসিএল শ্রমিকের

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

ইন্টারনেট সংযোগের কাজে গিয়ে প্রাণ গেল বিটিসিএল শ্রমিকের

ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে বালু বোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) শ্রমিক মো. ইমরান (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁদের মালামাল বোঝাই একটি মিনি ট্রাকের চালক মো. জাকির হোসেন (৫০) নামের একজন আহত হন।

সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার বারৈয়াঢালা হাক্কানি ফিলিং স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ইমরান বগুড়া জেলার কাহালু থানার দক্ষিণ জামগ্রামের নাছির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

কুমিরা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বারৈয়াঢালায় হাক্কানি ফিলিং স্টেশনের সামনে বিটিসিএলের ইন্টারনেট সংযোগের কাজ করতে যাওয়ার সময় ঢাকামুখী লেনে একটি বালুবোঝাই ট্রাক (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৮-৩১৯৫) বেপরোয়া গতিতে এসে ইমরানসহ তাঁদের মিনি ট্রাকের ড্রাইভার মো. জাকির হোসেনকে (৫০) সজোরে ধাক্কা দেয়। এতে ইমরানের মাথায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মিনি ট্রাক চালক মো. জাকির হোসেন গুরুতর আহত হন। এ দুর্ঘটনায় গাড়ি দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

পরে কুমিরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন এবং জাকিরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুমিরা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়া উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

অপ্রতিম হত্যা: যে নতুন তথ্য পাওয়া গেল ৪ সিসিটিভি ক্যামেরায়

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

সিলেটে হামের চাপ কমেনি, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও দুই শিশুর

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

বিএনপি নেতা ফারুক হত্যার দায়ে ৩ জনের ফাঁসি

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App