×

চট্টগ্রাম

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৪৩ পিএম

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

কক্সবাজারের ঈদগাঁওয়ে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী। তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই এর তিন যাত্রী নিহত হন।

পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিফাতুল মাজদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গেছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

কক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরানো হলো মেজর জেনারেল জাহাংগীর আলমকে

রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরানো হলো মেজর জেনারেল জাহাংগীর আলমকে

ফের হামলা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে

ফের হামলা রিয়াদের সবচেয়ে উঁচু ভবনে

‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ এর পর্দা উঠছে ডিসেম্বরে

‘ডিএসসিসি ফুটবল কাপ ২০২৬’ এর পর্দা উঠছে ডিসেম্বরে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App