রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরানো হলো মেজর জেনারেল জাহাংগীর আলমকে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পিএম
ফাইল ছবি
রাষ্ট্রদূত পদ থেকে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রত্যাহার করেছে সরকার। একই সঙ্গে তাকে সশস্ত্র বাহিনী বিভাগে ফিরিয়ে নিতে তার চাকরি আবারও সেনাবাহিনীতে ন্যস্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে মেজর জেনারেল মো. জাহাংগীর আলমকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। নতুন আদেশের মাধ্যমে তার চাকরি পুনরায় সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হলো।
চলতি বছরের মার্চে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ সেনাবাহিনীর তিনজন মেজর জেনারেলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল।
মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ছিলেন।
