×

চট্টগ্রাম

থানা পুড়িয়ে দেওয়ার হুমকি

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পিএম

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’

অভিযুক্ত আফরান খাঁন মাহিম এবং আবু জাফর রানা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ওসিকে তিন দিনের আলটিমেটাম দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই নেতা। দাবি পূরণ না হলে থানায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছেন তারা। এ ঘটনায় থানার পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করেন রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী। এর আগে শুক্রবার পৃথকভাবে ফেসবুক লাইভে এসে এবং থানার সরকারি নম্বরে ফোন করে এ হুমকি দেওয়া হয়।

হুমকিদাতারা হলেন রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু জাফর রানা এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আফরান খাঁন মাহিম। তাদের ফেসবুক লাইভ ও ফোনালাপের রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে যুবলীগ নেতা আবু জাফর রানাকে ওসিকে উদ্দেশ করে বলতে শোনা যায়, ‘এখনো সময় আছে। আপনি বাংলাদেশে থাকবেন, আপনাকে থাকতে হবে, এটা আমরা দেখব। অযথা কোনো নেতাকর্মীকে হয়রানি করা যাবে না।’

লাইভে তিনি আগামী তিন দিনের মধ্যে করপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের জয়ধ্বনি হবে বলেও মন্তব্য করেন। এ সময় কতজনকে আটকানো বা গ্রেফতার করা যায়, তা দেখে নেওয়ার হুঁশিয়ারি দেন। একপর্যায়ে ওসি ও তাঁর পরিবারের সদস্যদের উদ্দেশ করেও হুমকিমূলক বক্তব্য দেন আবু জাফর রানা। তাঁর বক্তব্যে ছিল, ‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব।’

অন্যদিকে, একই দিন ছাত্রলীগ নেতা আফরান খাঁন মাহিম রামগঞ্জ থানার সরকারি নম্বরে ফোন করেন। ছড়িয়ে পড়া ফোনালাপে তাঁকে পুলিশকে উদ্দেশ করে বলতে শোনা যায়, বিএনপির কথায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে গ্রেফতার বা হয়রানি করা হলে থানায় আগুন দেওয়া হবে।

তবে ফেসবুক লাইভ ও ফোনালাপের রেকর্ড কখন এবং কোথা থেকে ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, যুবলীগ নেতার ফেসবুক লাইভ এবং ছাত্রলীগ নেতার ফোনালাপের রেকর্ডের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’

থানা পুড়িয়ে দেওয়ার হুমকি ‘হয় আপনারা থাকবেন, নয়তো আমরা থাকব’

রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক

রাজশাহীতে আজহারীর মাহফিল ঘিরে পকেটমারের অভিযোগে ৬৫ নারী আটক

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ, যা জানা গেল

ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত

ডি এ তায়েব ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App