×

সারাদেশ

গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ০৮:৫৫ পিএম

গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

শনিবার বেলা ১১টায় গৌরনদী হাইওয়ে থানা মিলনায়তনে এক আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে দিনটি পালন করা হয়। ছবি: ভোরের কাগজ

মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি, এ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে আলোচনা সভা ও মাস্ক বিতরণ কর্মসূচী পালনের মধ্যদিয়ে শনিবার সকালে বরিশালের গৌরনদীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় গৌরনদী হাইওয়ে থানা মিলনায়তনে এক আলোচনা সভা ও মাস্ক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ ও সভায় অংশ গ্রহনকারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

পরে গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ বেলাল হোসেন (পি.পি.এম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার ভাইস চেয়ারম্যান মো. নুরুজ্জামান ফরহাদ মুন্সী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. খোকন সিকদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস.এম জুলফিকার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, বার্থী ইউপির সদস্য মো. মামুনুর রশিদ (মনু মোল্লা) প্রমুখ।

গৌরনদী হাইওয়ে থানার সার্জেন্ট মো. মাহাবুব ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও মাহিলাড়া কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আমিন মোল্লা, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক মো. মেহেদী হাসান, বার্থী কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মো. নোমান ইসলাম, এটিএস.আই মো. মারুফ হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

কারা মহাপরিদর্শক প্রত্যাহার, কোস্ট গার্ডে নতুন ডিজি

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

ডপলার রিসার্চের জরিপ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App