×

সারাদেশ

নির্বাচনী সহিংসতা: নীলফামারীতে বিজিবি সদস্য নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:৫৫ এএম

নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচনী সহিংসতায় রুবেল হোসেন নামের এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গাঢ়াগ্রাম ইউনিয়নের ৫ নম্বর কেন্দ্র পশ্চিম দলিরাম মাঝাপাড়া সরকারী প্রাথমিক কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঐ কেন্দ্রে ভোট গণনা শেষে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জোনাব আলীকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় লাঙ্গল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মারুফ হোসেন অন্তিকের সমর্থকরা ফল প্রত্যাখ্যান করে নির্বাচন সংশ্লিষ্টদের আটক করে। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে লাঙ্গল প্রতীকের সমর্থকদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিজিবির নায়েক রুবেল হোসেন নিহত ও কয়েকজন আহত হন।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে। ঐ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ললিত চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থলে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে কথা বলতে প্রশাসন, পুলিশ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App