×

সারাদেশ

হিলি স্থলবন্দরে কাঁচা মরিচের কেজি ৩০ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ০৩:৫৮ পিএম

দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে এক সপ্তাহের ব্যবধানে দাম কমেছে দেশি কাঁচা মরিচের। কাঁচা মরিচের দাম ৫০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। গত সপ্তাহে যা বিক্রি হয়েছিল ৮০ টাকা কেজি দরে। কাঁচা মরিচের দাম কমায় খুশি নিম্ন আয়ের মানুষ।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে দেশি কাঁচা মরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়াতে কমতে শুরু করেছে দাম। এদিকে দেশি মরিচের দাম কমায় ভারত থেকে আমদানি বন্ধ রয়েছে কাঁচা মরিচের।

হিলির কাঁচা মরিচ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, কয়েক দিন ধরে দেশের আবহাওয়া ভালো থাকায় দেশের বিভিন্ন অঞ্চলের মরিচের উৎপাদন বেশ ভালো হয়েছে। এতে বাজারে দেশীয় মরিচের সরবরাহ বেড়েছে। তাই কমছে মরিচের দাম। আমরা পাইকারি বাজার থেকে কম দামে কিনে খুচরা বাজারে কম দামে বিক্রি করছি।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ বলেন, দেশের বাজারে মরিচের দাম নিয়ন্ত্রণে ও সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের অনুমোদন পাওয়ার পর থেকেই বন্দর দিয়ে মরিচ আমদানি হচ্ছে। কিন্তু বর্তমানে দেশীয় মরিচের সরবরাহ বাড়ায় দাম কমেছে। তাই ভারত থেকে আর কাঁচা মরিচ আমদানি বন্ধ আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

‘বাংলাদেশে জন্ম নিয়েই ভুল করেছি’

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

মাদকের প্রতিবাদ করায় যুবককে ‘কুপিয়ে জখম’, পাল্টা বিক্ষোভে বাড়ি ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App